1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ঝিনাইগাতীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অনাস্থা

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জুলাই, ২০২০

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে ভিজিডি’র চাল আত্মসাত, স্বেচ্ছাচারিতা এবং ঘুষ-দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগে ৩নং নলকুড়া ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী ফর্সার বিরুদ্ধে ১০ ইউপি সদস্য অনাস্থা জামা দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেন- ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমান, হামিদুল্লা, আলমগীর হোসেন রুপন, আকবর আলী, শাহজাহান, আব্দুল বারিক, মজনু মিয়া, সংরক্ষিত আসনের (মহিলা) সদস্য শেফালী বেগম ও রৌশন সিদ্দিকী।
প্রস্তাবে ইউপি সদস্যরা উল্লেখ করেন, চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সরকারি বিধি না মেনে সরকারদলীয় চেয়ারম্যান হওয়ায় তিনি নানা কাজে অনিয়মের মাধ্যমে পরিষদ পরিচালনা করে আসছেন। যার ফলে ভিজিডিসহ অনেক কাজে ঘুষ এবং দুর্নীতিতে জড়িয়ে পড়েন। বিভিন্ন দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ঘুষ কেলেঙ্কারী, ত্রাণ আত্মসাত, এলাকার দুস্থ-অসহায় বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ও পুষ্টি ভাতা এবং কৃষি প্রণোদনার অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম করেন দলীয় প্রভাব খাটিয়ে।
এছাড়াও ২০১৯-২০ অর্থ বছরের নলকুড়া ইউনিয়নে বরাদ্দপ্রাপ্ত ৩৫৩টি দুস্থ মহিলার ভিজিডি কার্ড পেয়ে অনিয়মের মাধ্যমে নামে-বেনামে ১২৪টি কার্ডের অনুকূলে বরাদ্দকৃত চাল উত্তোলন করে আত্মসাত করে আসছেন গত ১৮ মাস যাবত। পাশাপাশি করোনা দুর্যোগকালে দরিদ্রদের জন্য বরাদ্দের ত্রাণসামগ্রী, নগদ অর্থ ও বিভিন্ন ভাতা বিতরণে ব্যাপক নয়-ছয়, স্বজনপ্রীতি আর স্বেচ্ছাচারিতা করেছেন।
শুধু তাই নয়, ট্যাক্স আদায়ের অর্থ দিয়ে উন্নয়নমূলক কাজ না করে সব অর্থ আত্মসাৎ করেছেন। তাই অনাস্থা প্রস্তাবটি গ্রহণ করে তার অপসারণসহ দ্রুত অনিয়ম-দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখে আইননানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তবে এসব অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আইয়ুব অলী ফর্সা দাবি করেন, ইউপি চেয়ারম্যান নির্বাচনে মনোনয়ন পাওয়ার পর থেকেই প্রতিপক্ষ আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। ওই মহলের প্ররোচণায় ইউপি সদস্যরা এমন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন। আমার ইউনিয়নে কোনো অর্থই আত্মসাতের ঘটনা ঘটেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, অনাস্থাপত্রটি সংশ্লিষ্ট দপ্তরে রোববার পাঠানো হবে। তিনি আরও বলেন, দুস্থ মহিলাদের ভিজিডি কার্ড পেয়ে অনিয়মের মাধ্যমে নামে-বেনামে ১২৪টি কার্ডের অনুকূলে বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগটি তদন্তে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ শেরপুরের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম বলেন, পরিষদের সদস্যদের অনাস্থা প্রস্তাবটি এখনো পাইনি। পেলে সরকারী বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com