1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ঈদযাত্রায় ট্রেনের জাল টিকিট নিয়ে বিপাকে যাত্রীরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : কমলাপুর রেলস্টেশনে ঈদযাত্রার ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে অনেক যাত্রীর কাছে ভুয়া বা জাল টিকিট শনাক্ত করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে স্টেশনের প্রবেশমুখ এবং ট্রেনের ভেতরে তল্লাশিকালে কম্পিউটারের দোকান থেকে সংগৃহীত বেশ কিছু ভুয়া অননাইন টিকিটের পিডিএফ কপি ধরা পড়ে। এই জালিয়াতির কারণে অনেক যাত্রী স্টেশনে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

ভুক্তভোগী যাত্রীরা জানিয়েছেন যে, তারা সরল বিশ্বাসে বাইরের দোকান থেকে টিকিট কেটেছিলেন, কিন্তু যাচাইয়ের পর দেখা যাচ্ছে একই টিকিটের কপি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে।

সকাল ৯টা ১০ মিনিটে রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ ছেড়ে যাওয়ার সময় একই আসনের টিকিট নিয়ে তিন যাত্রীর মধ্যে বিরোধ তৈরি হলে জালিয়াতির বিষয়টি সামনে আসে। রেলওয়ে কর্তৃপক্ষ টিকিট যাচাই করে দেখতে পায় যে, তিনজনের মধ্যে মাত্র একজনের টিকিট বৈধ এবং বাকি দুজনের টিকিট জাল।

ভুক্তভোগী যাত্রী জুবায়ের হাসান জানান, কম্পিউটারের দোকান থেকে টিকিট কাটায় তিনি জানতেন না সেটি ভুয়া ছিল। পরে তাকে জরিমানা দিয়ে স্ট্যান্ডিং টিকিট কেটে গন্তব্যে রওনা হতে হয়েছে। কমলাপুর স্টেশনের দায়িত্বপ্রাপ্ত টিটিই জানিয়েছেন যে, এমন জালিয়াতি ঠেকাতে তারা কঠোর অবস্থানে রয়েছেন এবং অপরাধীদের শনাক্ত করে জরিমানার পাশাপাশি স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করে দিচ্ছেন।

আজ থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হওয়ায় কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। গত কয়েক দিনের তুলনায় আজ স্টেশনে মানুষের চাপ উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। প্রায় প্রতিটি ট্রেনই নির্ধারিত আসনের চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে।

ট্রেনের বগি এমনকি দরজায় দাঁড়িয়েও অনেককে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে দেখা গেছে। যদিও সকালে ছেড়ে যাওয়া ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ছাদে কিছু যাত্রী উঠেছিলেন, তবে কর্তৃপক্ষ পরবর্তী ট্রেনগুলোতে ছাদে যাত্রী ওঠা ঠেকাতে কঠোর নজরদারি বজায় রেখেছে।

সকাল সাড়ে ৯টা পর্যন্ত কমলাপুর থেকে মোট ১৫টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর মধ্যে নীলসাগর এক্সপ্রেস প্রায় ৪৫ মিনিট বিলম্বে ছাড়লেও বাকি ট্রেনগুলো মোটামুটি নির্ধারিত সময়েই স্টেশন ত্যাগ করেছে। রেলওয়ে কর্তৃপক্ষ স্টেশনে টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছে না, যার ফলে অনেক যাত্রী নির্ধারিত সময়ের মাত্র কয়েক মিনিট দেরিতে এসেও ট্রেন ধরতে ব্যর্থ হয়েছেন।

যেমন হাসান মাহমুদ নামের এক যাত্রী বুড়িমারী এক্সপ্রেসের টিকিট থাকলেও মাত্র ৫ মিনিট দেরিতে আসায় ট্রেনটি মিস করেন। সব মিলিয়ে স্টেশনে এক মিশ্র পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে দীর্ঘ প্রতীক্ষার পর টিকিট পাওয়া যাত্রীরা বাড়ি ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com