1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধসে জামালপুরে আহত ৭

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

জামালপুর : জামালপুরের ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধসে সাতজন আহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে চারজন অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- মেলান্দহ উপজেলার সাধুরপুর কান্দারপাড়া গ্রামের শ্রমিক আমিনুল ইসলাম, শফিকুর, সাইফুল, বিপ্লব মিয়া, লাল চাঁন, বাবুল মিয়া আহত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর থানার কম্পাউন্ডের ভেতরে নির্মিত হচ্ছিলো আরেকটি নতুন ভবন। কিছুদিন আগে ভবনটি একটি ছাদ ঢালাই করা হয়।
সোমবার বিকেলে হঠাৎ সদ্য ঢালাই হওয়া ছাদের একটি অংশ ধসে পড়ে। এতে সেখানে কর্মরত অন্তত সাতজন শ্রমিক আহত হন। পরে দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্ররণ করেন।

এ বিষয়ে জানতে চেয়ে ইসলামপুর থানার ওসি গাজীউর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এতে তার বক্তব্য জানা যায়নি।

ভবনের নির্মাণ কাজ তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলী ওসমান গণি জানান, ছাদ ঢালাইয়ের ব্যবহৃত সেন্টারিং (ছাদ ঢালাইয়ে যন্ত্রপাতি) যথাযথ মান ও নিরাপত্তা নিশ্চিতকরণে গাফিলতি হওয়ায় এমনটা হয়েছে। এ সময় ঠিকাদার প্রতিষ্ঠান এসএ এন্টারপ্রাইজ কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com