1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শেরপুরে অসহায়দের মাঝে মহিলা দলের নেত্রী সুমাইয়ার ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শেরপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম। বুধবার (১৮ মার্চ) শেরপুর সদর উপজেলার পাকুরিয়া এলাকায় অর্ধশতাধিক গরীব অসহায়দের মাঝে সেমাই, চিনি পিঠা ইত্যাদি ঈদ উপহার তুলে দেন তিনি।

ঈদের আগ মূহুর্তে বিভিন্ন উপহার পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। এসময় তারা সুমাইয়া আলমের জন্য দোয়া করেন।

ঈদ উপহার বিতরণকালে ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান মুক্তার, তৌহিদ, সিয়াম রবিউল, আকাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে শেরপুর-জামালপুর অঞ্চল থেকে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হয়েছেন সুমাইয়া আলম। তিনি মানবিক কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com