1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

১২ ব্যাচের বন্ধু আশিক মাহমুদের স্মরণে দোয়া মাহফিল ও ইফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে এসএসসি-১২ ব্যাচের বন্ধুদের উদ্যোগে প্রয়াত আশিক মাহমুদের স্মরণে দোয়া মাহফিল ও ইফতার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সরকারি নাজমুল স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে আশিক মাহমুদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এতে এসএসসি-১২ ব্যাচের সহপাঠী, প্রয়াত আশিকের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

বন্ধুরা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আশিক মাহমুদ ছিলেন অত্যন্ত ভদ্র, বন্ধুবৎসল ও সহানুভূতিশীল একজন মানুষ। তার অকাল মৃত্যুতে সবাই গভীরভাবে শোকাহত। এ ধরনের আয়োজনের মাধ্যমে তার স্মৃতি দীর্ঘদিন ধরে বেঁচে থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ আয়োজন বাস্তবায়নে আয়োজক কমিটির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কমিটির সদস্যরা হলেন—অমিত হাসান শুভ, জাহিদুল ইসলাম মুরাদ, মাহমুদুল হাসান বাবু এবং নাদিম আহমেদ।

অনুষ্ঠান সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আয়োজকরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

শেষে আশিক মাহমুদের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com