
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাঁকড়কান্দি ইউনিয়নের বরুয়াজানী ও বেনুপাড়া গ্রামের শতাধিক অসহায় ও প্রান্তিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে অঙ্গীকার ফাউন্ডেশন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধন করেন অঙ্গীকার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রাজিয়া সুলতানা ও জেনারেল সেক্রেটারি মোহাম্মদ হুমায়ুন কবীর মুজিব।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অঙ্গীকার ফাউন্ডেশনের কাঁকড়কান্দি ইউনিয়ন সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা নুরুল হক। কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের স্থায়ী সদস্য আবদুল কুদ্দুস খান, রিয়াজুল হাসান, মামুন শেখ ও সাবিনা ইয়াসমিনসহ অন্যান্য সদস্যরা।
এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে শতাধিক অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।