1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

প্রধানমন্ত্রী’র ঈদ উপহার পেলো শ্রীবরদীর ৩ শত হতদরিদ্র পরিবার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

রানা, শ্রীবরদী : মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন তারেক রহমানের ঈদ উপহার হিসেবে শ্রীবরদী উপজেলার ৩ শত ব্যক্তির মাঝে নগদ ৬ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।

১৭ ই মার্চ মঙ্গলবার দিনব্যাপী উপজেলা ১ টি পৌরসভা ও ১০ টি ইউনিয়নে বসবাসরত দুস্ত, অসহায় ও হতদরিদ্র ৩ শত পরিবারের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা হারে ৬ লক্ষ টাকা বিতরণ করা হয়।

শ্রীবরদী উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় প্রত্যেক ইউনিয়ন পরিষদ কার্যালয় ও পৌরসভা ভবনে তারেক রহমানের ঈদ শুভেচ্ছার নগদ অর্থ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ এ নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় সহকারী কমিশনার ভূমি হাসিব উল আহসান, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ইনসান আলী, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য বৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com