1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর সদর উপজেলার অন্তর্গত বাজিতখিলা ইউনিয়নে গরিব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মির্জাপুর সরকারি প্রা. বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রায় দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, চাল, আলু, পেঁয়াজ, সেমাই ও চিনি বিতরণ করা হয়। ব্যক্তি উদ্যোগ এবং নিজস্ব অর্থায়নে ঈদুল ফিতর উপলক্ষ্যে এসব বিতরণ করেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও শেরপুর সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ।

এসময় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মুসলিম উম্মাদের মাঝে ফিরে আসছে ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরে অন্যান্যদের মতো ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য ৬টি এলাকার ২ শতাধিক দুস্থ অসহায় ও বিধবা মহিলাদের মাঝে সামান্য অর্থ ও খাদ্র সামগ্রী আজ বিতরণ করা হলো। সামাজিক দায়বদ্ধতা থেকে এটি একটি খুদ্র প্রয়াস মাত্র। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এসব মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়াবো। সমাজে যারা বৃত্তবান আছেন তারাও যেনো আমাদের দুস্থ অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান।

মির্জাপুর জামে মসজিদ কমিটির সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক সুলতান আহমেদ এর সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক মাসুদুর রহমান এর সঞ্চালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহ কামাল খোকা মাষ্টার, প্রাক্তণ শিক্ষক আমিনুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট রফিকুল ইসলাম মোনায়েম, বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী হারুনুর রশীদ, সমাজসেবক মাহাবুবুর রহমান, দুলাল আহমেদ, সিদ্দিকুর রহমান, আব্দুল্লাহ মিয়া, তরুণ সমাজসেবক সাদেকুল ইসলাম শাকিব, ইমরান হোসেন রানা, আলী হোসেন বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com