1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর জেলা সমিতি, রাজশাহী উদ্যোগে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার চট্টগ্রামে টেরিবাজারের বিপণিকেন্দ্রে আগুন, হাসপাতালে অগ্নিদগ্ধ দুজনের মৃত্যু শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ প্রধানমন্ত্রী’র ঈদ উপহার পেলো শ্রীবরদীর ৩ শত হতদরিদ্র পরিবার ১২ ব্যাচের বন্ধু আশিক মাহমুদের স্মরণে দোয়া মাহফিল ও ইফতার খোরশেদ আলম রাব্বির ভালোবাসায় স্মরণে ‘একুশে পাঠচক্রের নিয়মিত আসর পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় সাড়ে ৪ কোটি টাকার রেকর্ড টোল আদায় যাত্রী ভেবে ইউএনওর কাছে অতিরিক্ত ভাড়া দাবি কাতারে আবার হামলা হলে ইরানের বিশাল গ্যাসক্ষেত্র ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের একটি পাহাড়ি এলাকা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে বান্দরবান সদর উপজেলার রেইচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দাঁতভাঙ্গা পাড়া এলাকায় নির্মাণাধীন আলিংথন পাহাড় রিসোর্ট সংলগ্ন স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, স্থানীয় বাসিন্দা উদয় তঞ্চঙ্গ্যার স্ত্রী দো ওয়াই মার্মা (২৬) এবং তাদের চার বছর বয়সী মেয়ে বৃষ্টি তঞ্চঙ্গ্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, উদয় তঞ্চঙ্গ্যা পেশায় একজন সিএনজি চালক। গতকাল বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের ঘটনা ঘটে। এর জেরে দো ওয়াই মার্মা তার মেয়েকে নিয়ে পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রেইচা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) অজিত তঞ্চঙ্গ্যা বলেন, গতকাল রাতে তাঁরা ঝগড়া করেছে। এরপর কি হয়েছে তা জানি না। সকালে স্থানীয়রা পাহাড়ের নিচে মা-মেয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে বান্দরবান সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মান্না দে জানান, ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা জনিত তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com