1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দীর্ঘ ১৭ বছর ধরে একটি ব্যর্থ দলকে ডিফেন্ড করার চাপ থেকে মুক্তি পেয়েছি: রুমিন ফারহানা নালিতাবাড়ীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ আল ইত্তেহাদ মানব কল্যাণ সংস্থার ঈদ উপহার পেল অর্ধশতাধিক পরিবার নালিতাবাড়ীতে হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ঈদকে সামনে রেখে শ্রীবরদী শহরে যানজট নিরসনে মাঠে ওসি নুরুল আলম ‌শ্রীবরদীতে বেশি দামে পেট্রোল বিক্রি করায় অর্থদণ্ড প্রদান শ্রীবরদীতে প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে ৪ শত নারীর মাঝে শাড়ি বিতরণ ঝিনাইগাতীতে দুই শতাধিক পরিবার পেল ব্যাগভর্তি ঈদ বাজার দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ শেরপুর জেলা সমিতি, রাজশাহী উদ্যোগে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে দুই শতাধিক পরিবার পেল ব্যাগভর্তি ঈদ বাজার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে ব্যাগভর্তি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার স্থানীয় যিদনী মডেল স্কুল চত্বরে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’-এর সদস্যরা।

এ কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করেন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রধান গবেষক ড. জাফর ইকবাল।উপহারসামগ্রীর প্রতিটি ব্যাগে ছিল পোলাও চাল, সেমাই, চিনি, তেল, পিঠা, মুড়ি, ডাল, পেঁয়াজ ও আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির। এ সময় বক্তব্য দেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম, শেরপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. নাইম ইসলাম এবং আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মদ।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে,যা অন্যদেরও এগিয়ে আসতে উৎসাহিত করবে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ঈদের আনন্দ যেন শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না থাকে—বরং সমাজের প্রতিটি মানুষ এই আনন্দ ভাগাভাগি করতে পারে, সে লক্ষ্যেই আমরা প্রতি বছর এ উদ্যোগ গ্রহণ করি।”

তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের পৃষ্ঠপোষকতায় ভবিষ্যতেও মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com