1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শ্রীবরদীতে প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে ৪ শত নারীর মাঝে শাড়ি বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

রানা, শ্রীবরদী : মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রীবরদী উপজেলার ৪ শত হত দরিদ্র ও দুস্ত নারীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে ৪ শত শাড়ি বিতরণ করা হয়েছে। ১৯ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ ভবন কার্যালয় ও পৌরসভা কার্যালয়ে নারীদের মাঝে শাড়ি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।

শ্রীবরদী উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় বসবাসরত ৪ শত নারীদের মাঝে ঈদ উপহারের শাড়ি বিতরণ করা হয়। এ সময় তাতীহাটি ইউপি চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ মিয়া, প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান
ফরিদুজ্জামান খান, রানী শিমুল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, উপজেলা নির্বাহী অফিসারের সি এ ইনসান আলী সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, ইউপি সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com