1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দীর্ঘ ১৭ বছর ধরে একটি ব্যর্থ দলকে ডিফেন্ড করার চাপ থেকে মুক্তি পেয়েছি: রুমিন ফারহানা নালিতাবাড়ীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ আল ইত্তেহাদ মানব কল্যাণ সংস্থার ঈদ উপহার পেল অর্ধশতাধিক পরিবার নালিতাবাড়ীতে হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ঈদকে সামনে রেখে শ্রীবরদী শহরে যানজট নিরসনে মাঠে ওসি নুরুল আলম ‌শ্রীবরদীতে বেশি দামে পেট্রোল বিক্রি করায় অর্থদণ্ড প্রদান শ্রীবরদীতে প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে ৪ শত নারীর মাঝে শাড়ি বিতরণ ঝিনাইগাতীতে দুই শতাধিক পরিবার পেল ব্যাগভর্তি ঈদ বাজার দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ শেরপুর জেলা সমিতি, রাজশাহী উদ্যোগে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে শ্রীবরদী শহরে যানজট নিরসনে মাঠে ওসি নুরুল আলম

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র বাকি দুদিন। নাড়ির টানে পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে মানুষ। জমে উঠেছে শ্রীবরদীর ঈদ বাজার। মার্কেট গুলোতে চলছে ঈদের জমজমাট বেচাকেনা । পৌর সদর সহ প্রত্যন্ত অঞ্চল থেকে ঈদের কেনাকাটা করতে ছুটে আসছে বিভিন্ন বয়সের মানুষ। পৌর শহরে প্রায় সময়ই দেখা দিচ্ছে তীব্র যানজটের। ঈদকে ঘিরে বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীবাহী যানবাহন চলাচল করছে পৌর শহরের প্রধান সড়ক দিয়ে। ফলে পথচারীসহ মার্কেটে আশা লোকজনের পোহাতে হচ্ছে দুর্ভোগ। রাস্তার দুধারে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যানজটে নাকাল পথচারী।

পৌরসভা থেকে যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হলেও চাহিদার তুলনায় কম থাকায় দিনভর যানজট লেগে থাকছে পৌর শহরের প্রধান সড়কে। আর যানজট নিরসনের লক্ষ্য এক ব্যতিক্রমী উদ্যেগ করেছেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি নুরুল আলম। পৌর শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ের যানজট নিরসনের লক্ষ্যে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্য। যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের কথা থাকলেও ট্রাফিক পুলিশ না থাকায় বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে থানা পুলিশকে। আর যানজট নিরসনের লক্ষ্যে পুলিশ সদস্যদের নিয়ে প্রতিদিন তদারকি করছেন ওসি নুরুল আলম।

প্রায় সময়ই তিনি নিজেই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন পৌর শহরের প্রধান সড়কে। পাশাপাশি রাতে মানুষের চলাচলের সুবিধার্থে সড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে বাড়ানো হয়েছে পুলিশি টহল। মানুষের জান মালের নিরাপত্তা নিমিত্বে রণ পাহারায় দায়িত্ব পালন করছেন ওসি নুরুল আলম। এ প্রসঙ্গে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীবরদী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সজীব হাসান বলেন, পৌর শহরে যানজট নিরসনে প্রায় সময়ই লাঠি হাতে পুলিশ সদস্যদের নিয়ে মাঠে কাজ করছেন ওসি নুরুল আলম। পাশাপাশি রাতে মানুষের নিরাপদে চলাচলের নিরাপত্তার লক্ষ্যে পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করছেন।

শ্রীবরদী কাঁচা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির সভাপতি বিল্লাল হোসেন বলেন, গত বছরের তুলনায় এবারের ঈদ পৌর শহরে যানজট অনেকটাই কম রয়েছে। পুলিশের যথাযথ দায়িত্ব পালনের কারণে এবার যানজট অনেকাংশে কমেছে। ইতিমধ্যেই ওসি নুরুল আলম নিজেই যানজট নিরসনে দিনরাত
মাঠে কাজ করছেন।

সাংবাদিক এটিএম রায়হান রতন বলেন, ঈদকে ঘিরে পুলিশের কর্ম তৎপরতা বৃদ্ধি পেয়েছে। দিনে ও রাতে পুলিশ মাঠে কাজ করছে। অবশ্যই প্রশংসার দাবিদার ওসি নুরুল আলম।

এ প্রসঙ্গে ওসি নুরুল আলম বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আমরা মানুষের চলাচলের সুবিধার্থে পৌর শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে দায়িত্ব পালন করে আসছি। পাশাপাশি দিন রাত ঘরমুখি মানুষের নিবিঘ্নে চলাচলের সুবিধার্থে গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে পুলিশের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com