1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

নালিতাবাড়ীতে অসহায়দের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিল যুবকরা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার: ‘ঈদের আনন্দ হোক সবার’ স্লোগানে প্রতিবছরের মতো এবারও অর্ধশতাধিক অসহায় পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে উপহার তুলে দিয়েছে উদ্যোমী কিছু যুবক। শুক্রবার (২০ মার্চ) দিনব্যাপী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহারের প্যকেজ পৌঁছে দেওয়া হয়।

সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার একঝাঁক যুবক প্রতিবছর অসহায়দের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে এই উদ্যোগ নেয়। তাদের এই কাজে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ আর্থিকভাবে সহায়তা করে। প্রতিবছরের মতো এবারও অর্ধশতাধিক অসহায় পরিবারের বাড়িতে গিয়ে গিয়ে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

উপহার সামগ্রীর মধ্যে ছিল, কাপড়, লুঙ্গি, আলু, পেঁয়াজ, রসুন, ডাল, সয়াবিন তেল, লবন, চিনি, সেমাই, পিঠা, নুডুলস, হুইল, সাবান, গুঁড়ো দুধ ইত্যাদি।

এই কার্যক্রম বাস্তবায়ন কমিটির দায়িত্বে থাকা আমানুল্লাহ আসিফ মীর বলেন, ‘প্রতিবছর আমরা অসহায়দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাধ্য অনুযায়ী ঈদ উপহার দিয়ে থাকি। আমাদের কাজে অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করেন, তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কাজ যেন আমরা আজীবন অব্যাহত রাখতে পারি সেজন্য সকলের দোয়া কামনা করছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com