1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

শ্রীবরদীতে পেট্রোল ও ডিজেলের দাম স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের অভিযান, জরিমানা

  • আপডেট টাইম :: শনিবার, ২১ মার্চ, ২০২৬

রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদীতে পেট্রোল ও ডিজেলের দাম স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে কৃত্রিম সংকট করে খুচরা বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় জনদুর্ভোগ কমাতে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নির্দেশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।

এসময় ডিজেল ও পে‌ট্রোলের দাম বেশি নেওয়ায় ভায়াডাঙ্গা বাজা‌রের বাবুল সরকার ছেলে নাহিদুজ্জামান (৩০) কে ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করেন
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের ভ্রাম্যমান আদালত। এ সময় শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক মজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ইনসান আলী সহ পুলিশ সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে কোন ব্যবসায়ীকে পেট্রোল ডিজেল বিক্রি করতে দেওয়া হবে না। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com