
রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মাদক বিরোধী অভিযানে মালিক বিহীন পিকআপ ভর্তি ৪৪৬ বোতল
ভারতীয় আমদানি নিষিদ্ধ মদের বোতল জব্দ করা হয়েছে।
শুক্রবার ভোর সকালে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির টহল কমান্ডার হাবিলদার উজ্জ্বল কুমার অধিকারির নেতৃত্বে বিজিবির একটি অভিযানির দল শ্রীবরদী উপজেলার রানশিমুল ইউনিয়নের সীমান্তবর্তী হালুয়াহাটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালিক বিহীন ঢাকা মেট্রো ন- ১২-৭৭-৩৫ পিক আপ ভর্তি ভারতীয় চারটি ব্যান্ডের ৪৪৬ বোতল মদের বোতল জব্দ করে। জব্দকৃত মদের মধ্যে ১লক্ষ্য ৬২ হাজার টাকা মূল্যের ১০৮ বোতল Magic moments Grann vodka ৭৫০এমএল, ১ লক্ষ্য ৬৮ হাজার টাকা মূল্যের ১১২ বোতল Old Monk Rum ৭৫০ এমএল ১ লক্ষ ৭৭ হাজার টাকা মূল্যের ১১৮ বোতল Royal stag deluxe whiskey ৭৫০ এমএল ও ১ লক্ষ ৬২ হাজার টাকা মূল্যের Ac Black ৭৫০ এমএল ১০৮ বোতল মদ সহ ৫ টি ভাঙ্গা বোতল রয়েছে। তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির হাবিলদার উত্তম কুমার অধিকারী মদ জব্দের সত্যতা নিশ্চিত করে শুক্রবার সন্ধ্যায় বলেন আটকৃত গাড়ি ও মাদকের সিজার মূল্য ৩১ লক্ষ ৬৯ হাজার টাকা।