1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

নকলায় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বন্ধুদের সাথে নিয়ে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সাইমন হোসাইন নামে চৌদ্দ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার বিকেলে নকলার নামা কৈয়াকুড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর মাছ ব্যবসায়ী লোকমান হোসেনের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে নকলার কৈয়াকুড়ি এলাকার মাছ ব্যবসায়ী লোকমান হোসেনের কিশোর ছেলে সাইমন হোসাইন অপর তিন বন্ধু নিয়ে এক মোটরসাইকেলে ওঠে। পরে নামা কৈয়াকুড়ি-দশকাহনীয়া এলাকায় ব্রিজ থেকে নামার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে সংঘর্ষ হয়। এতে বাইক চালক সাইমনসহ বন্ধুরা আহত হন। পরে তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাইমনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাইমন মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com