1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

শেরপুরে বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ ব্যবস্থাপনায় তদারকি এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা ও উপজেলা প্রশাসন। গত সোমবার (২২ মার্চ ) শেরপুর সদর, নকলা ও নালিতাবাড়ী উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়

শেরপুর সদর উপজেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলা সদরের সকল ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিবিড়ভাবে পরিদর্শন করেন। এসময় মজুদ সংক্রান্ত অনিয়মের অভিযোগে বাজিতখিলা বাজারে বাচ্চু মটরসে অনিয়ম পরিলক্ষিত হলে জ্বালানি তেলের খুচরা বিক্রেতা বাচ্চু মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে, বাবর ফিলিং স্টেশন ও মমিনবাগ ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণ কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে, যা সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নকলা উপজেলায় দেশ ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। এসময় মজুদ যাচাইসহ বিক্রয় প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম রয়েছে কিনা তা সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হয়।

নালিতাবাড়ী উপজেলার পেট্রোল পাম্পসমূহে তদারকি কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানসহ সংশ্লিষ্টরা। অভিযানের সময় মজুদ, বিতরণ ও সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিতকরণে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা প্রদান করা হয় এবং অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করা হয়।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শেরপুর জেলায় জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিতকরণ ও বাজার স্থিতিশীলতা বজায় রাখতে সর্বদা সচেষ্ট এবং এ ধরনের তদারকি কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com