1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

শেরপুরে গণহত্যা দিবস পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আয়োজন করে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার, নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ প্রমুখ।

সভায় ১৯৭১ সালের ২৫ মার্চের বর্বরোচিত গণহত্যার স্মৃতিচারণ করা হয় এবং শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। একইসাথে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ইতিহাস সংরক্ষণে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

এসময় একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com