1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

শেরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার ভোরে জেলা পৃথকভাবে এই আয়োজন করে শেরপুর জেলা প্রশাসন ও বিভিন্ন উপজেলা প্রশাসন এবং পৌরসভা। পৃথক এসব আয়োজনে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নেন।

শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ, নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি, নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন হিমি, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, শেরপুর পৌরসভার আয়োজনে প্রশাসক আরিফা সিদ্দিকা, প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি এবং জেলা ও বিভিন্ন উপজেলা এবং পৌরসভার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পুস্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এরপর পৃথকভাবে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com