1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

শ্রীবরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

রানা, শ্রীবরদী : ব্যাপক উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে শেরপুরের শ্রীবরদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয় দিনব্যাপী নানা কর্মসূচির।

সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ। পরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, শ্রীবরদী থানার পক্ষে ওসি নুরুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম, উপজেলা সাব রেজিস্টার অফিসের পক্ষে সাব রেজিস্টার মাহফুজুর রহমান।

উপজেলা বিএনপি, পৌর বিএনপি, বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন, শ্রীবরদী প্রেস ক্লাব, সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। সকালে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, এবং প্রদর্শনী। উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com