1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাচ্ছিলেন দুই বন্ধু, পথে মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন।

নিহতরা হলেন- ঢাকার উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরীফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম (৩০)।

হাইওয়ে পুলিশ জানায়, শরীফুল ও রাইসুল দুই বন্ধু মোটরসাইকেল করে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। তাদের সঙ্গে আরও কয়েকজন বন্ধুও অন্য মোটরসাইকেল নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম থেকে আসা ‘লাল-সবুজ পরিবহন’ সার্ভিসের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় পৌঁছে সামনে থাকা একটি মোটরসাইকেল ও ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।

বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে দুই আরোহী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন বলেন, ঘটনার পরপরই দুর্ঘটনা কবলিত বাস ফেলে চালক ও সহকারী পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালে রয়েছে এবং ঘটনার ব্যাপারে স্বজনদের খবর জানানো হয়েছে। স্বজনরা আসলে তাদের কাছে লাশ হস্তান্তর করা বলে জানান আরিফুল আমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com