1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

শ্রীবরদীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬ মাসের সাজা 

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ মার্চ, ২০২৬

রানা, শ্রীবরদী : মরণ নেশা মাদক বিক্রি ও সেবনের দায়ে ১ ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ২৭শে মার্চ শুক্রবার সকালে শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া গ্রামে এ আদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকালে শ্রীবরদী উপজেলা প্রশাসন ও শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ধাতুয়া গ্রাম থেকে মাদক সেবন ও বিক্রির অপরাধে
নুরুল ইসলাম (৩৫) কে আটক করা হয়।

পরবর্তীতে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত নুরুল ইসলাম (৩৫)ধাতুয়া গ্রামের ইমান আলীর ছেলে। স্থানীয়রা জানায় নুরুল ইসলাম দীর্ঘদিন থেকেই মাদক বিক্রি ও সেবন করে আসছিল।

উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, মাদক নির্মু‌লে সবসময় এমন অ‌ভিযান অব‌্যহত থাক‌বে। এ সময় শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও উপজেলা প্রশাসনের স্টাফরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com