1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে অনুমোদনহীন বেসরকারী হাসপাতাল সীলগালা, প্রসূতি মৃত্যুর অভিযোগ

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : স্বাস্থ্য বিভাগের অনুমোদন না নিয়েই সিজারিয়ান অপারেশনসহ সবধরণের কার্যক্রম পরিচালনার অপরাধে মায়ান জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারী হাসপাতাল সীলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

রোববার (২৯ মার্চ) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী শহরে অবস্থিত হাসপাতালটি সীলগালা করা হয়। এসময় জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ মোঃ শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন, ভারপ্রাপ্ত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ন আহমেদ নূরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বেশ কিছুদিন যাবত শহরের উত্তর বাজারের একটি ভবন ভাড়া নিয়ে মায়ান জেনালে হাসপাতাল নামে একটি বেসরকারী হাসপাতাল পরিচালনা করে আসছিলেন নির্লব হাসান মিন্টু নামে এক ব্যক্তি। অনুমোদনহীন এ হাসপাতালে সিজারিয়ান অপারেশনসহ অন্যান্য চিকিৎসাসেবা কার্যক্রম চালানো হচ্ছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে রোববার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ ওই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে।

এর আগে গত শুক্রবার বিকেলে আকলিমা বেগম (৩৬) নামে এক প্রসূতিকে সিজার করা হলে একটু পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ময়মনসিংহের প্রান্ত এবং পরে নেক্সাস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শনিবার বিকেল থেকেই মায়ান জেনারেল হাসপাতাল বন্ধ রাখে কর্তৃপক্ষ। নিহতের পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার ফলে আকলিমার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com