1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

এক পাম্পের জ্বালানি অন্য পাম্পে বিক্রি, লরির ম্যানেজারকে জরিমানা

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

নাটোর : নাটোরের সিংড়া উপজেলায় জামতলীতে একটি জ্বালানি তেলবাহী ট্যাংকলরির ম্যানেজার আবু সাঈদকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। এর আগে শনিবার ২৮ মার্চ রাত সাড়ে ৯টার দিকে এই জরিমানা করা হয়।

প্রশাসন সূত্র জানায়, যমুনা অয়েল কোম্পানির ডিলার ‘মেসার্স আঁখি ফিলিং স্টেশন’ এর জন্য আনা ৫০০ লিটার ডিজেল ও দেড় হাজার লিটার পেট্রোল নন্দীগ্রাম উপজেলার ‘রনবাঘা ফিলিং স্টেশনে’ বিক্রি করা হয়। বিনা অনুমতিতে অন্য জায়গায় এই তেল বিক্রি করার অভিযোগে ট্যাংকের ম্যানেজার আবু সাঈদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

লরি শ্রমিকদের কারাদণ্ডের প্রতিবাদে রংপুরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধলরি শ্রমিকদের কারাদণ্ডের প্রতিবাদে রংপুরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আব্দুল্লাহ আল রিফাত জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে জামতলী যমুনা অয়েলের ডিস্ট্রিবিউটর ‘আঁখি ফিলিং স্টেশনে’ তেল নামানোর আগে বিষয়টি নিশ্চিত করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com