1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মীর শাহে আলমকে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ খাঁন বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ লামায় পাহাড়ধসে দুই পরিবারের পাঁচজন নিহত চার দিনের টানা বর্ষণে বান্দরবান বন্যাকবলিত, আশ্রয়কেন্দ্রে ২ হাজার ৬৭০ জন ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে? এমবাপ্পে-হাল্যান্ডকে পেছনে ফেলে গোল্ডেন বুটের দৌড়ে একক শীর্ষে মেসি

ঢাকাসহ ৫ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ঢাকা, সিলেট, রাজশাহীসহ পাঁচটি সিটি করপোরেশনে নিজেদের মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়। এছাড়া ঢাকা উত্তরে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, রাজশাহী সিটি করপোরেশনে মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী, সিলেট সিটি করপোরেশনে মহানগর আহ্বায়ক আব্দুর রহমান আফজাল ও কুমিল্লা সিটি করপোরেশনে যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে বাকি সিটি করপোরেশন ও অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

আগামী ছয় মাসের মধ্যে সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন বাস্তবায়নসহ ৫টি দাবি তুলে ধরেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। দাবিগুলো হলো–

আগামী ৬ মাসের মধ্যে সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে। উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ করা যাবে না। প্রশাসকের পদে বসে কেউ স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবে না। দলীয় মার্কায় নির্বাচন করা যাবে না; জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com