1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

জ্বালানি সংকটে ফিলিপাইনে ৩৬৫ পেট্রোল পাম্প বন্ধ

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধের প্রভাবে তীব্র জ্বালানি সংকটে পড়েছে ফিলিপাইন। সরবরাহ সংকটের কারণে দেশটির সাড়ে তিন শতাধিক বেশি জ্বালানি স্টেশনের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে সরকারি পর্যবেক্ষক দল।

ফিলিপাইন ন্যাশনাল পুলিশের (পিএনপি) সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (৩০ মার্চ) পর্যন্ত সারা দেশে মোট ৩৬৫টি পেট্রোল পাম্প সম্পূর্ণ বন্ধ রয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অপ্রতুলতা এবং সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিপাইনের অভ্যন্তরীণ বাজারে প্রভাব পড়তে শুরু করে। গত এক মাসে দেশটিতে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে এবং বর্তমানে তা যুদ্ধের আগের তুলনায় দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে।

যুদ্ধ আরও দীর্ঘ হলে ফিলিপাইনের পরিবহন খাত ও দৈনন্দিন জীবনে এর প্রভাব আরও ভয়াবহ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ জ্বালানি সরবরাহের বিকল্প হিসেবে রাশিয়ার ওপর নির্ভরশীল ফিলিপাইন। কিন্তু রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি তেলে ডিপোতে ইউক্রেনের লাগাতার হামলার ফলে তেল আমদানি আরও ব্যয়ববহুল হয়ে পড়েছে। তবে দেশটির সরকার জ্বালানি সাশ্রয় এবং বিকল্প ব্যবস্থার ওপর জোর দিচ্ছে।

এদিকে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া দেশের বিভিন্ন গ্যাস স্টেশন আবার কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে ফিলিপাইন ন্যাশনাল পুলিশ। শনিবার (২৮ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে পিএনপি জানায়, আগের দিন শুক্রবার রাত ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৪ হাজার ৪৭৯টি পর্যবেক্ষণাধীন স্টেশনের মধ্যে সাময়িকভাবে বন্ধ থাকা স্টেশনের সংখ্যা ৪২৫টি থেকে কমে ৪০৯টিতে দাঁড়িয়েছে।

অধিকাংশ স্টেশন বন্ধ হওয়ার কারণ হিসেবে পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ সংকটকে দায়ী করা হয়েছে; অন্যদিকে মজুত সম্পন্ন করার পর অনেক স্টেশন পুনরায় তাদের সেবা চালু করেছে।

পুলিশ জ্বালানি প্রাপ্তিতে বাধা সৃষ্টি এবং মূল্য কারসাজি রুখতে এনফোর্সমেন্ট অপারেশন জোরদার করেছে। জ্বালানি মজুতদারি এবং অতিরিক্ত মুনাফা লোটার অভিযোগে ইতোমধ্যে সাতটি মামলা দায়ের করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রেক্ষাপটে, গত ২৪ মার্চ থেকে ফিলিপাইনজুড়ে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com