1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

পথে চুরি হয়ে গেল ১২ টন চকলেট

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ইতালি থেকে পোল্যান্ডে নেওয়ার পথে গত সপ্তাহে ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি বা প্রায় ১২ টন কিটক্যাট চকলেট বারবাহী একটি কার্গো নিখোঁজ হয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নেসলে গত শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

পণ্যবোঝাই ওই যানটির এখনো কোনো হদিস পাওয়া যায়নি। চকলেট ও ওয়াফেলের তৈরি এই জনপ্রিয় চকলেটের চালানটি উৎপাদনস্থল থেকে ইউরোপের বিভিন্ন বাজারে বিতরণের জন্য পাঠানো হয়েছিল।

নেসলে জানিয়েছে, চুরি যাওয়া এই চকলেটগুলো ইউরোপের বিভিন্ন দেশের অসাধু বাজার বা অনানুষ্ঠানিক উপায়ে বিক্রি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে প্রতিটি চকলেটে থাকা বিশেষ ‘ব্যাচ কোড’ ব্যবহার করে এগুলো শনাক্ত করা সম্ভব।

নেসলের বিবৃতিতে রসিকতা করে বলা হয়েছে, ‘আমরা অপরাধীদের চমৎকার রুচির প্রশংসা করছি। তবে বাস্তবতা হলো, সব ধরনের ব্যবসার জন্যই কার্গো বা পণ্যবাহী যান চুরি হওয়া এখন একটি ক্রমবর্ধমান সমস্যা।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com