1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : খেলোয়াড়দের দলীয় রাজনীতিতে না জড়ানোর অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, ক্রীড়াঙ্গনের মানুষদের মূল লক্ষ্য হওয়া উচিত খেলাধুলায় সাফল্য অর্জন, শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের জন্য সম্মান বয়ে আনা।

সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা হল’-এ ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ক্রীড়াকে একটি সম্ভাবনাময় ও সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। সেই লক্ষ্য সামনে রেখে ক্রীড়াবিদদের জন্য আর্থিক নিরাপত্তা, স্বীকৃতি ও দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হবে বলেও জানান তারেক রহমান।

এর আগে প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনার কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হচ্ছে। বেতনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাদের সম্মাননাও প্রদান করা হয়। সরকারের লক্ষ্য পর্যায়ক্রমে ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com