1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদী সীমান্তে দুই ভারতীয় গরু আটক

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী সীমান্তের ঝুলগাঁও এলাকা থেকে ভারতীয় মালিক বিহীন ২ টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ৩০শে মার্চ সোমবার দুপুরে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের ঝুঁলগাও পাহাড়ি গ্রাম থেকে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা ২ টি গরু আটক করে।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাড়ির টহল কমান্ডার নায়েক নাজমুলের নেতৃত্বে একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। কর্ণঝোড়া বিওপি ইন চার্জ নায়েক সুবেদার মো সাইদুর রহমান গরু আটকের সত্যতা নিশ্চিত করে সোমবার সন্ধ্যায় জানায় আটককৃত গরু দুটির সিজার মূল্য ২ লক্ষ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com