1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিলাপি নিয়ে মারামারি করে হাসপাতালে বিএনপি নেতা গুলি করে বিকাশ এজেন্টের ‘৩ কোটি টাকা’ ছিনতাই, অ্যাকাউন্টস ম্যানেজার গুলিবিদ্ধ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী নকলায় পানি নিষ্কাশনে পাইপ স্থাপন উদ্বোধন এমপির ডেঙ্গু প্রতিরোধে শেরপুরে জামায়াতের লিফলেট বিতরণ শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক, মেলেনি মোবাইল ফোন সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইন সমন্বয়ে ক্লাস নেয়ার চিন্তা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : জ্বলানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইনের সমন্বয়ে ক্লাস নেয়ার চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদে এ প্রস্তাব উত্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আলোচনা শেষে মন্ত্রী একথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, রমজানসহ নানা কারণে পাঠদান ঘাটতি পোষাতে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে জ্বালানি সংকট, যানজট এবং হামের প্রাদুর্ভাবের কথাও বিবেচনায় রেখেছে সরকার। সবদিক বিবেচনায় রেখে এবং শিক্ষক শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে অনলাইনে ক্লাস নেয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

তিনি বলেন, একটি জরিপে দেখা গেছে, প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে সম্পূর্ণ অনলাইন শিক্ষা চালু করা হলে শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে—এ বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করছে সরকার।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন জানিয়ে তিনি বলেন, আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এ পদ্ধতি চালুর বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হলেও কলেজ পর্যায়েও তা প্রযোজ্য হতে পারে কী না, সে বিষয়েও আলোচনা চলছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত ভিন্ন ব্যবস্থাপনা থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

তিনি বলেন, বিশেষ করে মহানগরীগুলোতে ট্রাফিক জট, জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বিকল্প ব্যবস্থাও ভাবা হচ্ছে। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু, বৈদ্যুতিক বাস, মেট্রো ও সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com