1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুর-৩ আসনে বড় ব্যবধানে বিএনপি’র রুবেল জয়ী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

শেরপুর: শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে প্রায় ১ লাখ ১৪ হাজার ৫৬৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক তিন বারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাচন কর্মকর্তার কার্য়ালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, ধানের শীষ প্রতীকে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৯১ ভোট। এছাড়াও জাসদ (মার্কসবাদী) কাঁচি প্রতীকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট। এ আসনে মোট বৈধ ভোট ২ লাখ ১৩ হাজার ৬৪৮। বাতিলকৃত ভোট ২ হাজার ৮৬। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সবমিলিয়ে মোট ভোট পড়েছে ২ লাখ ১৫ হাজার ৭৩৪টি।

গত ১২ ফেব্রুয়ারি সারাদেশের সঙ্গে এ আসনেও নির্বাচন হওয়ার কথা থাকলেও জামায়াদের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এ আসনে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। মোট ১২৮টি ভোট কেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। এছাড়াও পোস্টাল ভোটের জন্য আবেদনকারী ৩ হাজার ৫৭৪ জনের মধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ১৯ জন।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কিছু স্থানে জাল ভোটের ঘটনা ঘটলেও জড়িতদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ আসনে মোট ভোট পড়েছে ৫২ দশমিক ১৯ শতাংশ।

এদিকে জাল ভোট ও জামায়াত প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ নানা অভিযোগ এনে বিকেল তিনটার দিকে ভোট বর্জন ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com