1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে : জিএম কাদের

  • আপডেট টাইম :: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে বলে কথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তবে আলোচনাটি শুধুই সৌজন্য পর্যায়ে সীমাবদ্ধ ছিল বলে জানান তিনি।

রোববার (১৯ এপ্রিল) এক সংবাদমাধ্যমের টকশোতে অংশ নিয়ে জিএম কাদের এ তথ্য প্রকাশ করেন। উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের পর তার সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে, তবে সেখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি।

জাপা চেয়ারম্যান বলেন, “কুশল বিনিময় হয়েছে। উনি কেমন আছেন, ভালো আছেন, এই ধরনের কথাই হয়েছে।” শেখ হাসিনা কবে দেশে ফিরবেন বা রাজনীতিতে সক্রিয় হবেন কিনা এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি।

শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হয়েছে; তিনি কবে ফিরবেন, বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চান কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না। ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com