1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মীর শাহে আলমকে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ খাঁন বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ লামায় পাহাড়ধসে দুই পরিবারের পাঁচজন নিহত চার দিনের টানা বর্ষণে বান্দরবান বন্যাকবলিত, আশ্রয়কেন্দ্রে ২ হাজার ৬৭০ জন ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে? এমবাপ্পে-হাল্যান্ডকে পেছনে ফেলে গোল্ডেন বুটের দৌড়ে একক শীর্ষে মেসি

সংরক্ষিত আসনের এমপি হওয়ার প্রস্তাব পেয়েছিলেন তাসনিম জারা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রস্তাব পেয়েছিলেন ডা. তাসনিম জারা, কৃতজ্ঞতার সঙ্গে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলেও জানান তিনি। মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টোর মাধ্যমে এমন তথ্য জানান তিনি।

পোস্টে উল্লেখ করেন, ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণা হয়েছে। অনেকেই দুঃখ প্রকাশ করে, সহানুভূতি জানিয়ে লিখেছেন যে আমি সংসদে থাকছি না। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল। আমি কৃতজ্ঞতার সঙ্গে তা ফিরিয়ে দিয়েছি।

বাংলাদেশে অর্ধেকের বেশী জনসংখ্যা নারী উল্লেখ করে ডা. তাসনিম জারা বলেন, নারীদের প্রতিনিধিত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে আসা উচিত। সংরক্ষিত আসন যদি থাকতেই হয়, সেগুলোও জনগণের ভোটে নির্ধারিত হোক। আমি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলাম। মাত্র ১৯ দিনের প্রচারে, পোস্টার ছাড়া, মিছিল ছাড়া, নির্বাচনী ব্যয়ের সীমা মেনে, ৪৪ হাজারের বেশি মানুষ আমাকে ভোট দিয়েছিলেন। নির্বাচনের দিন যে অনিয়ম হয়েছিল, তার দলিল আমরা রেখেছি। ফলাফলও মেনে নিয়েছি। আমি যদি কখনো সংসদে যাই, আপনাদের ভোটেই যাব। সংসদের বাইরে থেকেও সমাজের জন্য কাজ করা সম্ভব। আমি সেটাই চালিয়ে যাবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com