1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মীর শাহে আলমকে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ খাঁন বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ লামায় পাহাড়ধসে দুই পরিবারের পাঁচজন নিহত চার দিনের টানা বর্ষণে বান্দরবান বন্যাকবলিত, আশ্রয়কেন্দ্রে ২ হাজার ৬৭০ জন ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে? এমবাপ্পে-হাল্যান্ডকে পেছনে ফেলে গোল্ডেন বুটের দৌড়ে একক শীর্ষে মেসি

কক্সবাজার থেকে প্রতিমাসে বস্তা ভরে ইয়াবা আনতেন ওবায়দুল কাদের: অলি আহমদ

  • আপডেট টাইম :: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিমাসে কক্সবাজার থেকে বস্তা ভরে ইয়াবা নিয়ে আসতেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম। বুধবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ অভিযোগ তোলেন।

অলি আহমদ দাবি করেন, ওবায়দুল কাদের প্রতিমাসে অন্তত এক-দুইবার কক্সবাজার সফর করতেন এবং আব্দুর রহমান বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করতেন। তিনি বলেন, তখন অনেকেই হয়তো মনে করতেন মন্ত্রী খুবই পরিশ্রমী, কারণ তিনি বারবার কক্সবাজার সফর করতেন। কিন্তু প্রকৃতপক্ষে কক্সবাজার সফরের উদ্দেশ্য ছিল মাদক সংগ্রহ করা। তিনি প্রশ্ন রেখে বলেন, মন্ত্রী যদি অন্য প্রয়োজনে সফর করতেন, তবে কেন তিনি রাজশাহী বা দিনাজপুরের মতো অন্যান্য অঞ্চল বাদ দিয়ে বারবার কক্সবাজারকেই বেছে নিতেন?

মাদকের প্রসারের বিষয়ে আলোকপাত করতে গিয়ে এলডিপি সভাপতি বলেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মাদকের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু বর্তমানে জনপ্রতিনিধিরাই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন। দ্রুত এবং সহজে বিপুল অর্থ উপার্জনের নেশায় তারা একে বেছে নিয়েছে। জনপ্রতিনিধিরা জনসমক্ষে ইয়াবা ব্যবসায়ীদের পুলিশের কাছে সোপর্দ করার হুঁশিয়ারি দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

সংসদ সদস্যদের নিয়ে কঠোর সমালোচনা করে অলি আহমদ বলেন, বর্তমান সংসদের তিন ভাগের একভাগ সদস্য ব্যবসায়ী। তিনি দাবি করেন, সংসদের একটি বড় অংশের সদস্য অশিক্ষিত, যাদেরকে ভদ্রভাষায় ‘স্বশিক্ষিত’ হিসেবে অভিহিত করা হচ্ছে। এমন সংসদ সদস্যরাই দেশের আইন প্রণয়ন করছেন বলে তিনি মন্তব্য করেন। এই গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com