1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

সরকারের ২৩ প্রতিষ্ঠানের কাছে প্রায় ১৩৮ কোটি টাকার বেশি রাজস্ব বকেয়া ডিএসসিসি’র

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : সরকারের ২৩টি শীর্ষ প্রতিষ্ঠানের কাছে প্রায় ১৩৮ কোটি টাকার বেশি রাজস্ব বকেয়া রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। যা বছরের পর বছর ধরে আদায়ে ব্যর্থ হচ্ছে ডিএসসিসি। বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 এর অনুসন্ধানে উঠে এসেছে সেসব প্রতিষ্ঠানের নাম। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানের কাছেও পাওনা আছে ৭০ কোটি টাকা।

পুরান ঢাকার ব্যবসায়ী এরশাদ উল্লাহ নিজের প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করতে হাজির হন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এ সময় তিনি জানান, গত তিন বছর সময়মতো ফি পরিশোধ না করায় তাকে গুনতে হয়েছে চার হাজার টাকার বেশি জরিমানা। এরশাদের মতো এমন বকেয়া তালিকায় রয়েছেন আরও অনেক ছোট ব্যবসায়ী।

তবে শুধু ছোট ব্যবসায়ী নয়, অনুসন্ধানে দেখা যায় আরও বড় চিত্র। রাজস্ব বকেয়ার তালিকায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ওয়াসা, বাংলাদেশ রেলওয়ে, ডিপিডিসি, রাজউক, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং তিতাস গ্যাসসহ মোট ২৩টি প্রতিষ্ঠান।

এসব প্রতিষ্ঠানের কাছে বকেয়া প্রায় ১৩৮ কোটি টাকা। অন্যদিকে বেসরকারি খাতে বকেয়া আরও ৭০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ৭৯১ কোটি টাকা, যেখানে আগের বছর তা এক হাজার কোটি টাকা ছাড়িয়েছিল।

ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জানান, দক্ষিণ সিটির মোট ৫২টি খাত থেকে রাজস্ব আসে। এর মধ্যে হোল্ডিং ট্যাক্স থেকে প্রায় ৩০০ কোটি এবং ট্রেড লাইসেন্স থেকে ১১০ কোটি টাকা আদায় হয়েছে। অর্থবছর শেষ হতে এখনও বাকি আছে দুই মাস।

বকেয়া রাজস্ব আদায়ে এবার কঠোর অবস্থানে যাওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক আবদুস সালাম। তিনি বলেন, নিয়মিত কর প্রদানে নাগরিকদের উৎসাহ এবং চলমান অভিযানের ফলে চলতি বছর রাজস্ব আদায়ে নতুন মাইলফলক স্পর্শের আশা ডিএসসিসির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com