1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এনসিপিতে যোগ দিলেন নিজামীপুত্র নাদিম

  • আপডেট টাইম :: বুধবার, ৬ মে, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান। মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদেন তিনি।

এছাড়া ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ এইচ আরিফ ও ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্যরা এনসিপিতে যোগদান করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মোহাম্মদ নাদিমুর রহমান তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তাই তিনি সশরীর উপস্থিত হতে পারেননি। তবে অনলাইনে যুক্ত রয়েছেন। ওয়ারিয়র্স অব জুলাইয়ের প্রায় ৪ হাজার সদস্য এনসিপিতে যোগ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। তবে তাদের সবাই এ সময় উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলনে ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৫০ সদস্য ছিলেন বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন। তিনি বলেন, ‘হাজী শরীয়াতুল্লাহর উত্তরসূরি হওয়ার পরও আমি এনসিপিতে একজন কর্মী হয়ে কাজ করব।’

সংবাদ সম্মেলনে নতুন যোগদান করা ব্যক্তিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় ৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com