1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

বেড়েছে চোরের উপদ্রব, অতীষ্ঠ কলাপাড়াবাসী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় চোরের উপদ্রব বেড়েছে অত্যাধিক মাত্রায়। মাত্র কয়েকদিন আগে পৌরশহরের প্রান কেন্দ্র এতিমখানা এলাকায় সহকারী জজ আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে দুধর্ষ চুরির ঘটনা ঘটে।
এর দু’দিন পরই পৌর শহরের জগন্নাথ আখড়াবাড়ি’র বাসিন্দা মধ্যটিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনা রানী বিশ্বাস’র বাড়িতে চোরেরা হানা দেয়। তার বাড়ির জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করার সময় চোরের টর্চের আলোতে বাড়ির লোকজন সজাগ হয়ে গেলে চোরেরা সটকে পড়ে। এর আগে দিনে-দুপুরে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির মাহমুদের পৌর শহরের রহমতপুর এলাকার বাড়িতে চুরির ঘটনা ঘটে।
ধানখালী কলেজের শিক্ষক জিসান হায়দার আলমগীরের মংগলসুখ সরকারী প্রাথমিক বিদ্যালয় সড়কের ভাড়াটিয়া বাড়িতে দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটে।
এছাড়াও মোবাইল ফোনসহ অন্তত অর্ধশত মোটরসাইকেল চুরির ঘটনা ঘটনায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। দিনে-দুপরে এভাবে চুরির ঘটনা ঘটনায় মানুষ পুলিশ প্রশাসনের টহল কিংবা নৈশ প্রহরীদের প্রহরা নিয়ে প্রশ্ন তুলছে।
স্থানীয়রা জানায়, চোরের দল যেসব ঘর-বাড়িতে কিংবা অফিস আদালতে চুরির ঘটনা ঘটিয়েছে তা এক সময় কলাপাড়ায় ছিল না বললেই চলে। এসব চোরের দল পরিকল্পিতভাবে বিশেষ করে, চাকুরীজীবিদের বাসা-বাড়িতে তারা কখন বাড়িতে থাকেন না কিংবা অফিসে যান- এসময় তাদের বাসায় হানা দেয়। তাদের লক্ষ্য নগদ টাকা কিংবা স্বর্ণালংকার। কোন প্রকার মালামাল নয়।
অপরদিকে মোটরসাইকেল চোরদের টার্গেট অপেক্ষাকৃত ভাল এবং দামী মোটরসাইকেল। চোরের এ উপদ্রপ কমাতে কোন মহলের কোন মাথাব্যথা নেই। ফলে মানুষ বিপদাপন্ন ও অসহায় হয়ে পড়েছে করোনা ভাইরাসের পাশাপাশি সংঘবদ্ধ এ চোরদের কাছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com