1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

বান্দরবান রাজগুরু মহা বৌদ্ধ বিহার অধ্যক্ষের অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

বান্দরবান : বান্দরবানে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে ২দিন ব্যাপি উজানী পাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের ৩য় প্রয়াত অধ্যক্ষ ভদন্ত উঃ চাইন্দাওয়ারা মহাথেরোর অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেলে উজানী পাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এ অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শবদেহে ফুল দিয়ে ও ধৃম্রবাজি ফুটিয়ে অনুষ্ঠানের সুচনা করেন বান্দরবান সেনা জোন এর কমান্ডার লেঃ কর্ণেল আখতার-উস-সামাদ রাফি পিএসসি। এসময় আরো উপস্থিত ছিলেন বোমাং সার্কেলের রাজা উচ প্রু, রাজপুত্র চহ্লা প্রু জিমি সহ শতশত বৌদ্ধ ধর্মালম্বী নর নারী ও পুরুষেরা।

এরপর পরই বৌদ্ধ ধর্মের কৃষ্টি অনুসারে মারমা তরুণ-তরুণীদের সইং নৃত্য প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সইং নৃত্য ও ধৃম্রবাজি দিয়ে শবদেহ এবং বিশ্ব শান্তির কামনায় হাজার প্রদীপ প্রজ্জলন ও মঙ্গল কামনায় শেষ হয় ২ দিনব্যাপি মহাথেরোর এই অন্ত্যোষ্টিক্রীয়া অনুষ্ঠান।
উল্লেখ, গত ০৯ এপ্রিল এই মহান বৌদ্ধ ধর্মীয় গুরুর প্রয়ান ঘটে। তিনি ৪২ তম বর্ষাবাস পর্যন্ত উজানী পাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্ম দেশনা দিয়ে গেছেন।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com