1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

অভিযানে গিয়ে জেলেদের হামালায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

বরিশাল : বরিশালের ভোলায় অভিযানে গিয়ে জেলেদের হামালায় সদর উপজেলা মৎস্য কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাঠির মাথা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। পরে তাদের সেখান থেকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন, ভোলা সদর উপজেলার মৎস্য কর্মকর্তা এসএম মাহামুদুল হাসান, মৎস্য অফিসের অফিস সহকারী মো. রফিকুল ইসলাম, ইলিশ প্রকল্পের তথ্য সংগ্রহকারী মো. তানজিল আহমেদ, কোস্টাল প্রকল্পের আবু জাফর ও তাদের ট্রলার মাঝি মো. জামাল।

আহতরা জানান, মঙ্গলবার সকালের দিকে মৎস্য বিভাগের একটি টিম সদরের কাচিয়া ইউনিয়নের কাঠির মাথা সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ জাল জব্দ করতে যায়। এ সময় স্থানীয় মো. শাহিন নামে একজনের নেতৃত্বে ৪০/৫০ জন তাদের ওপর ধারালো অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে হামলা চালায়। এতে মৎস্য কর্মকর্তাসহ ৫ জন গুরুতর আহত হন। পরে স্থানীয় জেলেদের তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সরদ হাসপাতালে ভর্তি করেন।

এদিকে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহদাৎ হাসনাইন পারভেজ জানান, খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে তদন্ত শুরু করে পুলিশ। আহতরা অভিযোগ করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com