1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নালিতাবাড়ীতে মাছ ধরাকে কেন্দ্র করে কৃষক হত্যার অভিযোগ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে চাঁই (বাইর) দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে প্রতিপক্ষের মারধরে কৃষক হত্যার অভিযোগ উঠেছে। নিহত কৃষকের নাম কুদরত আলী (৪৫)। সে উপজেলার গোজাকুড়া দোয়াইরাপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, বেলা এগারোটার দিকে নিহতের শিশু ছেলে সুজন মাছ ধরতে বাড়ির অদূরে কৃষক হাবিবুরের পানিভর্তি ক্ষেতের আইলে চাঁই (বাইর) বসায়। এসময় প্রতিবেশি মোহাম্মদ আলী (৬০) ও তার ছেলে সাইদুল (৪৫) মাছ ধরার চাঁই তোলে অন্যত্র সড়িয়ে রাখে। খবর পেয়ে সুজনের পিতা কুদরত ওই স্থানে গিয়ে পুনরায় চাঁই বসাতে চাইলে মোহাম্মদ আলী ও তার ছেলে সাইদুল নিজেরা চাঁই বসাবে বলে বাঁধা প্রদান করে। এতে উভয়পক্ষে তর্কের একপর্যায়ে মোহাম্মদ আলী ও তার ছেলে সাইদুল কুদরতকে ক্ষেতে ফেলে মারধর করে। পরে কুদরত আহত অবস্থায় বাড়ি এলে তার অবস্থা বেগতিক দেখে দ্রুত রিকশাযোগে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী আরও জানায়, অভিযুক্ত মোহাম্মদ আলী ও তার ছেলে-মেয়েরা এলাকার বহু মানুষের সাথে বিভিন্ন সময় ঝগড়া-বিবাদে লিপ্ত হয়েছে এবং ইতিমধ্যেই বেশকিছু লোককে কুপিয়ে আহত করেছে।
এ বিষয়ে পুলিশের নালিতাবাড়ী সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম জানান, ঝগড়া হয়েছে শোনেছি, তবে মারামারি হয়েছে কি না তা নিশ্চিত নই। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com