1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

৮ গোলের থ্রিলারে মেসির জোড়া গোল, এক অ্যাসিস্ট

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক : ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচে আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) ১০০টি দ্রুততম গোল-অ্যাসিস্টের রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি। এই আর্জেন্টাইন মহাতারকা এবার জোড়া গোলের পাশাপাশি আরেকটি গোলে অ্যাসিস্ট করেছেন। যাতে ভর করে থ্রিলার ম্যাচে এফসি সিনসিনাতিকে ৫-৩ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মায়ামি। যদিও সিনসিনাতি ৬৪ মিনিট পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে ছিল। 

৬৪তম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোল করে সিনসিনাতিকে আবারও ৩-২ ব্যবধানে এগিয়ে দেন এভান্ডার। তবে এরপর ঘুরে দাঁড়িয়ে টানা তিন গোল করে মায়ামি। প্রথমে মাতেও সিলভেট্টির গোলে সমতার পর সেট-পিস থেকে সফরকারীরা এগিয়ে যায়। এ সময় সিনসিনাতির আন্দ্রেই চিরিলা নিজেদের গোলরক্ষক রোমান সেলেন্তানোর সঙ্গে শারীরিক সংঘাত হওয়ার সুযোগে বল পেয়ে ফাঁকা জালে পাঠাতে ভুল করেননি জার্মান বারতেরামে।

৮৯তম মিনিটে মেসির শট পোস্টে লেগে সেলেন্তানোর গায়ে লেগে জালে ঢুকলে প্রথমে সেটিকে মেসির হ্যাটট্রিক গোল হিসেবে ধরা হয়েছিল। তবে ম্যাচ শেষে সেটিকে আত্মঘাতী গোল হিসেবে সংশোধন করা হয়। গোলটি মেসির নামে থাকলে সেটি সব প্রতিযোগিতা মিলিয়ে তার ৬১তম হ্যাটট্রিক হতো। মেসি এখন পর্যন্ত নিয়মিত মৌসুমের ৬৫ ম্যাচে ৬১ গোল ও ৪২ অ্যাসিস্ট করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com