1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

সিলেটে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে নেই শাহিন

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে আবারও টস ভাগ্য সহায় হলো না বাংলাদেশের। টস জিতে আগের ম্যাচের মতোই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ফলে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে শুরুতে ফিল্ডিংয়ে নামতে হয়েছে।

এদিকে টাইগারদের একাদশে আনা হয়েছে দুই পরিবর্তন। পাকিস্তানের একাদশ থেকে বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি, ফিরেছেন বাবর আজম।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (১৬ মে) সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়।

সিলেটের উইকেটে সাধারণত চতুর্থ ইনিংসে ব্যাটিং করা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। গত টেস্টেও সেই কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল পাকিস্তান।

প্রথম টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য দুই সেশনের কিছু বেশি সময় টিকে থাকতে হতো সফরকারীদের, কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়। ১০৪ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচে কয়েকবার বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে স্বাগতিকরা থাকবে নির্ভার। কারণ প্রথম টেস্টে ১০৪ রানের বড় জয়ে সিরিজে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নাজমুল হাসান শান্তর দল। ফলে দ্বিতীয় ম্যাচটি বাতিল হলেও খুব একটা সমস্যা হবে না লাল সবুজদের। অবশ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ।

এদিকে টস হারলেও মানসিকভাবে পিছিয়ে নেই স্বাগতিকরা। প্রথম টেস্টে দুর্দান্ত জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। যদিও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বীকার করেছেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিং করার সিদ্ধান্তই নিতেন। তবে এখন বোলারদের ওপরই ভরসা রাখছেন তিনি, যাতে দ্রুত উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে অল্প রানেই আটকে দেওয়া যায়।

জানা যায়, এ ম্যাচে স্বাগতিকদের একাদশে আনা হয়েছে দুই পরিবর্তন। কাঁধের চোটে আগেই ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। তার জায়গায় টেস্ট দলে অভিষেক হচ্ছে আগ্রাসী ওপেনার তানজিদ হাসানের। ২০২৩ সালের আগস্টে ওয়ানডে আর ২০২৪ সালে মে মাসে টি-টোয়েন্টিতে অভিষেকের পর এবার টেস্ট অধ্যায় শুরু করতে যাচ্ছেন এ ব্যাটার। মিরপুর টেস্টে নিষ্প্রভ বোলিং করা ইবাদত হোসেনের জায়গায় ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

পাকিস্তানের একাদশেও আনা হয়েছে দুই পরিবর্তন। ইমাম-উল-হকের জায়গায় এসেছেন বাবর আজম। বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি। তার জায়গায় খেলবেন খুররাম শাহজাদ। এছাড়া নোমান আলিকে বিশ্রাম দিয়ে একাদশে জায়গা দেওয়া হয়েছে সাজিদ খানকে।

বাংলাদেশ দল: মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহমান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

পাকিস্তান দল: আজান ওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আঘা, খুররাম শাহজাদ, সাজিদ খান, হাসান আলি ও মোহাম্মদ আব্বাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com