1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ উত্তর জেলা শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির ছয়জন নেতাকে তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। শুক্রবার (১৫ মে) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি প্রাপ্ত নেতারা হলেন—যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক, মেহেদী হাসান মুস্তাক,সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, সদস্য রইন তালুকদার,সাজ্জাদ হোসেন, মমিন উজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ মে ২০২৬ তারিখে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর কয়েকজন নেতার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ওঠে। কেন্দ্রীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দলীয় শৃঙ্খলা রক্ষার্থে তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com