1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের প্রয়োজন তিন উইকেট

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। চলতি সিরিজেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। এবার সিলেট টেস্ট জিতলেই পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ।

ঢাকা টেস্টে ১০৪ রানের জয় পাওয়া নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি সিলেট টেস্টেও জয়ের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। চতুর্থ দিনের খেলা শেষে ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে পড়েছে। পঞ্চম দিনে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন মাত্র ৩ উইকেট। অন্যদিকে পাকিস্তানের দরকার আরও ১২১ রান।

পাকিস্তানের হয়ে ৭১ রানে অপরাজিত আছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তাকে সঙ্গে নিয়ে শেষ ভরসা টেলএন্ডার সাজিদ খান, খুররম শেহজাদ ও মোহাম্মদ আব্বাস। তবে বোলারদের নিয়ে পুরো দিন উইকেটে টিকে থেকে ৯০ ওভার প্রতিরোধ গড়া পাকিস্তানের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সবকিছু মিলিয়ে সিলেটে এখন বাংলাদেশের ঐতিহাসিক জয়ের অপেক্ষা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com