1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

ডিলিট হওয়া ফোন নাম্বার ফিরে পাবেন যেভাবে

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জুলাই, ২০২০

তথ্য-প্রযুক্তি ডেস্ক : প্রয়োজনীয় ফোন নাম্বার সংরক্ষণে গুগল কনট্যাক্ট বেশ জনপ্রিয়। স্মার্টফোনে জিমেইল লগইন করলেই গুগল কনট্যাক্ট থেকে ফোনবুকে চলে আসে সংরক্ষণ করা নাম্বারগুলো।

কোন কারণে গুগল কনট্যাক্ট থেকে যদি ফোন নাম্বার ডিলিট হয়ে যায় তাহলে তা আর ফিরে পাওয়ার উপায় ছিল না এতদিন। এবার সেই উপায় নিয়ে এলো গুগল কনট্যাক্ট।

এই ফিচারের সাহায্যে সহজেই ডিলিট হওয়া কন্ট্যাক্টস রিস্টোর করা যাবে।

গুগল কনট্যাক্টের এই ফিচার অনেকটা রিসাইকেল বিনের মতো। সে জন্য এর নাম দেওয়া হয়েছে ট্রাস। যা গুগল কনট্যাক্টে নতুন ট্যাব হিসেবে যুক্ত হচ্ছে।

যে সব ফোন নাম্বার ডিলিট হয়ে যাবে সেই সব নাম্বার ট্রাসে পাওয়া যাবে। নাম্বারটি অ্যাপ নাকি ওয়েবসাইট থেকে ডিলিট হয়েছিল তাও জানা যাবে এখানে।

ডিলিট হওয়া নাম্বার ৩০ দিনের মধ্যে রিকভার করা যাবে। যেখানে ব্যবহারকারীর কাছে দুটি অপশন থাকবে Delete Forever বা Recover। এর মধ্যে থেকে একটি বেছে নিতে হবে।

গুগল জানিয়েছে, এই ফিচার প্রথমে গুগল কনট্যাক্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। কিছুদিনের মধ্যে একটি জি-সুইট ব্যবহারকারী এবং ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টে পাওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com