1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ইউরোপে বাংলাদেশ ফুটবলে নতুন অভিজ্ঞতা হবে আজ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক : ইতালির ভেতরে ক্ষুদ্রতম একটি দেশের নাম সান মারিনো। জনসংখ্যা প্রায় ৩৪ হাজার। ফিফার সদস্য হয়েছে ১৯৮৮ সালে। সেই দেশের বিপক্ষে আজ আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ রাত ১১টায় খেলা শুরু হবে। বাংলাদেশ ফুটবল দল তিন দিন আগেই সান মারিনোতে পৌঁছেছে।

ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দলের বিপক্ষে প্রথম ফিফা আন্তর্জাতিক ফুটবল প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নতুন কোচ থমাস ডুলির অধীনে নতুন পরিকল্পনায় প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ফিফার র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১ হলেও সান মারিনোর অবস্থান ২১১ দেশের মধ্যে ২১১।

তবে সান মারিনোতে বাংলাদেশের মতো পেশাদার লিগ হয় না। ১৬ দল নিয়ে (বাংলাদেশে হয় ১০ দলের লিগ) যে লিগটা হয়, সেটিও সেমিপ্রফেশনাল লিগ খেলেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। কেউ ব্যাংকার, কেউ কাঠমিস্ত্রি, কেউ মাছ ধরেন। বিভিন্ন পেশায় কাজ করে লিগ খেলেন। যাদের আয় বড়োজোর ২০০ ডলার।

সান মারিনো কখনো দেশের বাইরে গিয়ে খেলতে অনাগ্রহী। ইউরোপের আশপাশ এলাকায় কিছু কিছু ম্যাচ খেলেছে। ১৯০ ম্যাচ হেরেছে। ১০ ম্যাচ ড্র হয়েছে। মনে হতে পারে বাংলাদেশ সহজেই জিতে যেতে পারে। তবে পরিসংখ্যান বলছে সান মারিনো খেলেছে সব বড় বড় দেশের বিপক্ষে। ফুটবলে শক্তিশালী দেশের বিপক্ষে যে কারণে জয়ের সুযোগ নেই বললেই চলে।

এশিয়ার দল বাংলাদেশের বিপক্ষে খেলার আগে একটি ম্যাচ লেবাননের বিপক্ষে খেলেছিল। কিন্তু ফিফার স্বীকৃতি ছিল না। আর বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচটি ফিফা স্বীকৃত বলেই সান মারিনো প্রথম এশিয়ান কোনো দলের বিপক্ষে খেলছে।

সান মারিনোর বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। একটা জয় শুধু জয়-ই নয়, কোচের চাকরিটাও নিশ্চিত হতে পারে। তবে বাংলাদেশের বর্তমান ফুটবলারদের জন্য ইউরোপীয় কোনো দলের বিপক্ষে খেলার নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে আজকের ম্যাচে। র‍্যাংকিংয়ে নিচের দলের বিপক্ষে জিতলেও ওপরের দলের লাভ কম। তবে র‍্যাংকিংয়ে নিচের দল যদি ওপরে থাকা দলের বিপক্ষে জয় পায় তাহলে লাভ বেশি নিচের দলের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com