1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

বিএনপি বেশিদিন দেশ চালাতে পারবে না: আসিফ মাহমুদ

  • আপডেট টাইম :: শনিবার, ৬ জুন, ২০২৬

কুমিল্লা : বিএনপি বেশিদিন দেশ চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ। শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লার কান্দিরপাড় এলাকায় দেশপ্রিয় কনভেনশন সেন্টারে ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এনসিপির সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, আমরা ইতোমধ্যে দেশের তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছি। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরাই সর্বপ্রথম ছায়া বাজেট প্রণয়ন করেছি। জনগণের প্রত্যাশা ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থন এনসিপির প্রতি রয়েছে। সিটি করপোরেশন নির্বাচন থেকে শুরু করে সব ধরনের নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি। আগামী শীতের মধ্যেই কয়েক ধাপে বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে এনসিপির মুখপাত্র বলেন, কুমিল্লার মেয়র পদে আমাদের প্রার্থী হবেন জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম। তিনি ২০১৮ সাল থেকে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি, কুমিল্লার জনগণ মেয়র নির্বাচনে তারিকুল ইসলামকেই বেছে নেবে।

এনসিপি যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্এ-র সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com