1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিপজলের বিরুদ্ধে ভাইয়ের মানহানির মামলা দোকানের শাটার তুলতেই টাকার ব্যাগ নিয়ে ভোঁ-দৌড়, চুরির ভিডিও ভাইরাল প্রেসক্লাব ও কিছু চরম সত্য: পর্ব-২ সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় জামায়াতের সমর্থিত চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা নকলায় ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন উদ্বোধন ইত্যাদির নতুন পর্ব হচ্ছে লক্ষ্মীপুর জেলা নিয়ে মেট্রোরেলের নিচে ছাতায় লুকানো ছিল শক্তিশালী পাইপ বোমা, বোতাম চাপলেই হতো বিস্ফোরণ

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জুন, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রায় ঘোষণা হবে আজ। রোববার (৭ জুন) সকালে রায় ঘোষণার জন্য আদালতে অ্যানা হয়েছে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে।

এর আগে, উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে গত বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায়ের জন্য এ দিন ধার্য করেন। দেশের ইতিহাসে এটিই প্রথম কোনো ধর্ষণ ও হত্যা মামলা, যার বিচারকাজ শেষ হয় ৪ দিনে। আলোচিত এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৬ জন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। এতে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা তার।

অন্যদিকে, আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আসামি সোহেল রানার জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন।

গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ৮ বছর বয়সী রামিসা আক্তারের শিরশ্ছেদ করা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন রামিসার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। ঘটনার সাত ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে ছয় দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

তারপর, ১ জুন শুরু হয় এই মামলার বিচার। পরে ২ জুন রামিসা হত্যা মামলায় তার পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তাসহ ১৬ জন সাক্ষ্য দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com