1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নকলায় জামায়াতের সমর্থিত চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং নকলা পৌরসভার মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও শেরপুর জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য শাহাদাৎ হোসেন (বিএসসি) এবং নালিতাবাড়ী উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন।

এ সময় জামায়াত মনোনীত নকলা পৌরসভার মেয়র প্রার্থী মু. হাছিবুল হাসান হাসিবসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ঘোষিত প্রার্থীরা হলেন— নকলা পৌরসভায় মেয়র পদে মু. হাছিবুল হাসান হাসিব। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে গণপদ্দীতে ফজলুল করিম সুইট, নকলা ইউনিয়নে রেজাউল হাসান সাফিত, উরফায় আব্দুর রহিম, গৌড়দ্বারে আজিজুল করীম কাঞ্চন, বানেশ্বরদীতে মাওলানা খাদিমুল ইসলাম, পাঠাকাটায় প্রভাষক আব্দুল বারেক, টালকিতে মো. বজলুল রহমান, চরঅষ্টরে মেহেদী হাসান সবুজ এবং চন্দ্রকোনায় তোফায়েল হোসেন মঞ্জুকে মনোনয়ন দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com