1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় জামায়াতের সমর্থিত চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা নকলায় ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন উদ্বোধন ইত্যাদির নতুন পর্ব হচ্ছে লক্ষ্মীপুর জেলা নিয়ে মেট্রোরেলের নিচে ছাতায় লুকানো ছিল শক্তিশালী পাইপ বোমা, বোতাম চাপলেই হতো বিস্ফোরণ চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১,৩২০টি গুলি সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

নকলায় ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলার নিউ মার্কেটে নগদবিহীন (ক্যাশলেস) লেনদেন জনপ্রিয় করতে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) নিউ মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পেইনের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক শেরপুর শহর শাখার প্রধান এবং সহকারি মহাব্যবস্থাপক বাবুল চন্দ্র দাস। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক নকলা উপশাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, পূবালী ব্যাংক পিএলসি-এর কর্মকর্তাসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে সহজ, নিরাপদ ও আধুনিক ডিজিটাল লেনদেন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বক্তারা আরও জানান, বাংলা কিউআরের মাধ্যমে ক্রেতারা একটি মাত্র কিউআর কোড স্ক্যান করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে সহজেই মূল্য পরিশোধ করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, লেনদেন হবে দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ।

এ ক্যাম্পেইনে ব্যবসায়ীদের বাংলা কিউআর ব্যবহারে উদ্বুদ্ধ করা, কিউআর নিবন্ধন এবং ডিজিটাল পেমেন্ট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com